অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


মাছুমা খানম বিদ্যালয়ের শিক্ষিকা কহিনুর বেগমের বিদায় সংবর্ধনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২২ রাত ১১:২৭

remove_red_eye

৫১১



মোঃ ইসমাইল \ ভোলা মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাঃ কহিনুর বেগমের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্কুলের হলরুমে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের ভোলা স¤পাদক মো: শওকাত হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মনিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, বিদায়ী শিক্ষিকা কহিনুর বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী ওই শিক্ষিকা। প্রধান অতিথি ও সহকারী শিক্ষকদের বক্তব্যে কর্মময় জীবনে কহিনুর বেগম একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী স¤পন্ন শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন। প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, কহিনুর বেগম মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একজন দক্ষ শিক্ষিকা ছিলেন। তাহার দক্ষতা ও পাঠদানে প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনেছিল। তিনি তাহার ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভোলা মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের  পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উত্তর চর ভেদুরিয়া স্কুলের প্রধান শিক্ষক জনাব হাসান মিজানুর রহমান মিঠু ও  প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক জনাব ইসমাইল হোসেন।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...