বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই মার্চ ২০২২ রাত ১১:২২
৪১৫
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলিতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে “নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে সমুদ্রগামী ট্রলারের মাঝিদের সামুদ্রিক সম্পদের টেকসই আহরণ, আহরিত মৎস্য সংরক্ষণ, পরিবহন, দূর্যোগ ব্যবস্থাপনা, এবং মৎস্য আহরণে আইন, বিধি নীতিমালা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গতকাল অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে ২০০ জন জেলে এবং মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক (প্রকল্প) ডাঃ খলিলুর রহমানের সার্বিক তত্বাবধানে প্রশিক্ষনটি পরিচালনা করেন প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর মোঃ নাসির উদ্দিন প্রামানিক এছাড়াও প্রশিক্ষনে দূর্যাগ ব্যবস্থাপনা বিষয়ে সিপিপি টিম লিডার একটি সেশন পরিচালনা করেন এবং ট্রলারের প্রধান মাঝি ট্রলার পরিচালনা এবং অভিজ্ঞতা বিনিময় করেন। প্রশিক্ষণ শেষে জেলে এবং মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করেন সংস্থার উপ-পরিচালক, এবং শাখা ইনচাজ, টেকনিক্যাল কর্মকর্তা (ফিশারীজ)। উক্ত উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়ন এবং কারিগরী সহযোগিতায় ভোলা জেলার দুইটি উপজেলায় জেলেদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত