অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩


ভোলায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২২ রাত ১০:৩৩

remove_red_eye

৪৯৫

 বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় নানা আয়োজনে মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়ছে। বৃহস্পতিবার সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির উদযাপন শুরু হয়।

সকাল সাড়ে ৮ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যম শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী , ভোলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামসহ ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ,সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর,ব্যাংক,এনজিও, রাজনৈতিক সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এ সময় দোয়া মোনাজাত করা করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের  সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন  জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্তমাহামুদ, ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম,  প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া, অধ্যক্ষ সুশান্ত মন্ডল, অধ্যক্ষ মাকসুদুর রহমান, অধ্যক্ষ জাহান জেব চৌধুরী প্রমুখ ।

এছাড়াও জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনটি পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভোলা জেলা পরিষদ মিলনায়তনে আলাচনা সভা , শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, আওয়ামী লীগ নেত্রী অধ্যক্ষ সাফিয়া খাতুন প্রমুখ।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে জেলা প্রশাসনের আয়োজনে সন্ধ্যায় পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়।
অপর দিকে বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও লালমোহন উপজেলা অডিটোরিয়ামে চিত্রাঙ্গন,রচনা,কবিতা ও পুরস্কার বিতরণী এবং উৎসব মেলার উদ্বোধন করেন এমপি শাওন।

এদিকে বিকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার সুবর্ণজন্তী উদযাপন উপলক্ষে ৭ দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিক  ই-লাহী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলুসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

 





ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...