অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২২ রাত ১১:২৩

remove_red_eye

৪৫৪

 ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক রাজিব আহমেদ, পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, বিপিএম,পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ উদ্দিন আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো: শফিকুল ইসলাম, ভোলা প্রসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো: নুরুল আমিন প্রমূখ।

এ সময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে বলেন, ৭ই মার্চের ভাষণের মধ্যেই আমাদের স্বাধীনতার দিকনির্দেশনা ছিল। জাতির জনকের ভাষণের মধ্য দিয়েই সারা বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এদিকে ৭০এর নির্বাচনের ফলাফল অনুযায়ী সংখ্যা গরিষ্ঠতা লাভ করার পরও পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর নেতৃত্বাধিন আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্ত না করে উল্টো ২৫ মার্চ রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রবাস, পত্রিকা অফিসসহ অসংখ্য বাড়িঘর ও বস্তিতে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ৭০ হাজার বাঙালিকে হত্যা করে। আজ সারা বিশ্বে এই দিবসটি গণহত্যা দিবস হিসেবে পরিচিত। বক্তারা এই দিবসটিকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবি জানান।

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...