অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জোড়া খুনের মামলায় ২ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২২ সন্ধ্যা ০৬:০৯

remove_red_eye

৫৪৩

ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাই ও বেয়াইকে হত্যার দায়ে মামুন ও তার বন্ধু ফিরোজকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে (৩০ মার্চ) জেলা ও দায়রা জজ আদালতের বিচরক মো. মহসিনুল হক এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মামুন ও ফিরোজ। তাদের মধ্যে ফিরোজ পলাতক। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম শরীফ। তিনি মৃত্যুদণ্ড মামুনের ছেলে।

এছাড়া এ মামলার অপর দুই আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামুনের স্ত্রী রেহানা বেগম ও আরেক ছেলে আরিফকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্রে করে ২০১৮ সালে ১৩ মে রাতে পূর্ব পরিকল্পিতভাবে মাছুম ও তার শ্যালক জাহিদকে ছুরি এবং দা’ দিয়ে কুপিয়ে জখম করেন মাছুমের ভাই মামুন, ভাতিজা শরীফসহ কয়েকজন। এ অবস্থায় তাদের হাসপাতালের নেওয়ার পর তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ১৪ মে নিহত জাহিদের বাবা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে মামুন, তার ছেলে শরীফ ও আরিফ, স্ত্রী রেহানা বেগম এবং বন্ধু ফিরোজের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। মামলায় ২৩ জনের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আসামিদের মধ্যে দু’জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন রেহানা ও আরিফ।  

  আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আতিন্দ্র ব্যানার্জি।রাষ্টপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সৈয়দ আশ্রাফ হোসেন লাভু।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...