বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২২ রাত ১২:৩৮
৪৪৩
কামরুল ইসলাম II মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধাঁরে মাছ ধরার সময় নৌ পুলিশের সাথে জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক জেলে নিহত ও ৪ নৌ পুলিশ এবং ১০ জেলে আহত হয়েছে । নিহত জেলে নাম আমির রাঢ়ী (২৫)। তার বাড়ি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মোহাম্মদ আলী গ্রামে বলে জানা গেছে। আহতদেরকে ল²ীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে । শনিবার রাতে ভোলা ও ল²ীপুরের মধ্যবর্তী মেঘনায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহতদের পারিবারিক সুত্র জানায় , শনিবারর রাত ১০ টার পর তারা ভোলা ও ল²ীপুরের মধ্যবর্তী মেঘনা নদীতে রাজাপুরের মনির চৌকিদারের ট্রলারের ১১ মাঝিমাল্লা জাল ফেলে অপেক্ষা করছিলো । এসময় ল²ীপুর নৌ পুলিশের একটি টিম জেলেদের ধাওয়া করে। এক পর্যায়ে মনির মাঝির ট্রলারের মাঝি মাল্লাদের সাথে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আমির হোসেন গুলিবিদ্ধ হন। এ সময় ওই ট্রলারের সবাই আহত হন। নিহত আমির হোসেনের প্রতিবেশী ইউসুফ জানান, গুলিবিদ্ধ আমিরকে সকাল সাড়ে ৬ টায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সাড়ে ৭ টায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছেন। তার মাথায় গুলি লেগেছে। বর্তমানে লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। ময়না তদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।
রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আমির চর মোহাম্মদ আলী গ্রামের মতলব রাঢ়ীর ছেলে। তার স্ত্রী ও ২ সন্তান আছে। এদিকে আহতদের স্বজনরা জানায় আহত সবুজ, মনির চৌকিদার, মোসলেহ উদ্দিন, জাহাঙ্গীর বেপারী, সায়েদুল ইসলাম, মোক্তার জমাদার, সবুজ মাঝি, জহিরুল ইসলাম, মো ইমরানসহ ১০ জন ল²ীপুর হাসপাতালে ভর্তি আছে। এদের সবার বাড়ি রাজাপুর ইউনিয়নে। অপরদিকে সংঘর্ষে নৌ পুলিশের ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।
তবে পুলিশের গুলিতে জেলে নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করে চাঁদপুর অঞ্চল নৌপুলিশের এসপি কামরুজ্জামান জানান, মজুচৌধুরীর ঘাট এলাকার মেঘনায় জেলেরা নৌ পুলিশের ওপর হামলা করে। এসময় জেলেদের ইটপাটকেল ও লগি বৈঠার আঘাতে নৌপুলিশের বেসরকারি মাঝিসহ ৫ জন নৌপুলিশ আহত হয়েছেন। পরে আত্মরক্ষার্থে নৌপুলিশ বারার বুলেট ছোড়ে।
এসপি কামরুজ্জামান আরও জানান, জেলে নৌকার ১১ জনকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে ল²ীপুর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সে মারা যায়। ময়না তদন্তের পর জেলের মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে। এসপি আরো জানান, চিকিৎসাধীন ১০জেলেকে আটক করা হয়েছে।
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত