অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পলিসি উন্নয়ন ও বিদ্যমান পরিস্থিতির উন্নয়ন বিষয়ক মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৩

remove_red_eye

৪২০

 গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস ভোলা বাস্তবায়িত নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পের অর্ন্তগত পলিসি উন্নয়ন বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় আন্তর্জাতিক দাতা সংস্থা আইএফএডি এর আর্থিক সহযোগিতা এবং পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আজ ১২ এপ্রিল বৃহস্পতিবার সকালে ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল।

কর্মশালার শুরুতে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট প্রকল্পের ব্যবস্থাপক ডা: মোঃ খলিলুর রহমান জিজেইউএস এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য  প্রদান করেন।
পরে তিনি এই কমিটি গঠনের উদ্দেশ্য কমিটির কর্মকান্ড ,কমিটির সদস্যদের তালিকা উন্নয়ন, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ফলাফল ও ৬ টি ইনটারভেনশন  সার্ভিস মার্কেট ডেভলপমেন্ট, ফিড মার্কেট ডেভেলপমেন্ট , খামার যান্ত্রিকীকরণ, নিরাপদ দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন, নিরাপদ মাংসের বাজার উন্নয়ন ও আইসিটি বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং কর্মকর্তা, ডা. মোঃ মহিউদ্দিন   ডিএলও অফিস ও সাধন সরকার  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোস্তফা কামাল, অতিরিক্ত পরিচালক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা.মো: ফেরদৌস পিয়াল, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...