অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলা জেলা স্কাউটের সম্পাদক নির্বাচিত হলেন শাফিয়া খাতুন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২২ ভোর ০৫:২৩

remove_red_eye

৪৭০

বাংলাদেশ স্কাউট এর ভোলা জেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল-২০২২ইং উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) ১১টায় জেলা প্রশাসন কার্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। একটি সেচ্ছাসেবী  মডেল সংগঠন বাস্তবায়নের লক্ষ্যে ভোলা জেলা স্কাউটের হাল ধরলেন অধ্যক্ষ শাফিয়া খাতুন। বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিলে ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন সম্পাদক নির্বাচিত হন। এদিকে, কাচিয়া শাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আমির হোসেন কমিশনার মনোনিত হয়েছেন।

কাউন্সিলে অন্যান্য নির্বাচিতরা হলেন, কোষাধ্যক্ষ শান্তির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফায়েল আহমেদ, ১নং সহসভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন আল ফারুক, ২নং সহসভাপতি সাবেক সম্পাদক জাকির হোসেন তালুকদার, ৩নং সহসভাপতি টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, ৪নং সহসভাপতি বাংলাস্কুলের প্রধান শিক্ষক মেহেদী হাসান, ৫নং সহসভাপতি চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভীর আহম্মদ, জেলা স্কাউট লিডার প্রভাষক মোঃ মনিরুল ইসলাম এবং জেলা কাব লিডার মোঃ ছিদ্দিক, সহকারী সম্পাদক ইকবাল শাহিন।

ত্রৈ-বার্ষিক কাউন্সিলে সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্কাউট সম্পাদক, স্কাউট কমিশনার, স্কাউট লিডার, কাব লিডার এবং নির্বাহী কর্মকর্তা মনোনিত দুইজন ডেলিগেটের সমন্বয়ে ৫৯জন কাউন্সিলদের অংশগ্রহণের মধ্যদিয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলরা স্বতঃস্ফূর্তভাবে কাউন্সিলে অংশগ্রহণ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন। কাউন্সিলে অংশগ্রহণকারী সকল ডেলিগেটদেরকে ফুল দিয়ে বরণ করেন নেন জেলা স্কাউট দলের সদস্যরা।

ত্রৈ-বার্ষিক কাউন্সিল পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মামুন আল ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এছাড়াও জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী, আমিনুল আকরাম এএলটি, নাহিদ মোর্শেদা মিশু এএলটি কাউন্সিলে উপস্থিত ছিলেন।

নির্বাচিতরা জেলা প্রশাসক ও জেলা স্কাউট সভাপতি মোঃ তৌফিক-ই-এলাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।বাংলাদেশ স্কাউট, ভোলা জেলার নবনির্বাচিত সম্পাদক অধ্যক্ষ সাফিয়া খাতুন বলেন, এই বিজয় শুধু আমার নয় এটি সকল কাউন্সিলগণের বিজয়। তারা আমাকে যোগ্য মনে করে জেলা স্কাউটের সম্পাদক নির্বাচিত করেছেন। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবান জানাই।

আমার উপর তারা যে দায়িত্ব অর্পন করেছেন আমি তা সকল স্কাউটারদেরকে নিয়ে ভোলা জেলা স্কাউটকে গতিশীল করার জন্য কাজ করে যাবো। আমি চেষ্টা করবো এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সকলকে নিয়ে পালন করতে। ভোলা জেলা স্কাউটকে দেশের মধ্যে একটি রোল মডেলে পরিণত করার চেষ্টা করবো। তবে এ জন্য সকল স্কাউটারগণসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...