অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


বাংলাদেশ কোন দিন শ্রীলঙ্কার মতো দেউলিয়া হবে না ;আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২২ রাত ১২:০৪

remove_red_eye

২৭৬

এম ছিদ্দিকুল্লাহ  II বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশ  শ্রীলঙ্কার মত দেউলিয়া হয়ে যাবে বলে যারা এখন মাতম করছে । তারা একদিন উন্মাদ হিসেবে পরিচিতি পাবে। তাদের উদ্দেশ্যে বলছি বাংলাদেশ কোন দিন শ্রীলঙ্কার মতো হবে না। কারন পাকিস্তান এবং শ্রীলঙ্কার যে প্রবৃদ্ধি তার দ্বিগুন প্রবৃদ্ধি হলো বাংলাদেশে। কারণ দুর্নীতির জন্য শ্রীলঙ্কার আজ এই দুর্দশা। কিন্তু বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের  প্রবৃদ্ধির হার  শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের চেয়ে কয়েকগুণ বেশি। নাছিম বলেন ওইসব দেশের মত বাংলাদেশে  দুর্নীতি হয়না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে দুর্নীতি দমন করছেন। তাই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।


শনিবার দুপুরে ভোলা বাংলাস্কুল মাঠে  আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেছেন। প্রধান অতিথির বক্তব্যে  নাছিম আরও বলেন, বিএনপি জামায়াত বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। পাকিস্তানের মত দেউলিয়া রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। বাহাউদ্দিন নাছিম আরও বলেন, তারা নির্বাচনের কথা বলে না। জনগনের কথা বলে না। ভোটের কথা  বলে না। ইলেকশনে আসে না।

ইলেকশনে বিস্বাস করে না।  তারা জনগণকে ভয় পায়। তাই নির্বাচনে আসতে চায়না। নির্বাচনে আসতে ভয় পায়। তারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় যেতে চায়। তাড়া ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। এদেশের মানুষ তা হতে দিবে না। কারণ দুর্নীতিবাজ বিএনপি জামাতের সন্ত্রাসীরা কোন মতে যদি ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে পারে তা হলে দেশটা ওরা গিলে খাবে। বাংলাদেশটাকে তারা ধ্বংস করে দিবে। তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।  তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। আমরা জনগনের প্রতি বিশ্বাস আছ্ ে। জনগনের প্রতি আমাদের আস্থা আছে।


জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ গোলাম কবির রাব্বানী পিনু, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। বর্ধিত সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। পরে আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...