অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ইলিশায় জমির বিরোধ নিয়ে বসতবাড়ির রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২২ রাত ১২:৩৬

remove_red_eye

৫৩৮

মোঃ ইসমাইল II  ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের মাতব্বর বাড়ির সিদ্দিক (৮২) এর বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া অভিযোগ উঠেছে আলাউদ্দিন গংদের বিরুদ্ধে। বসতবাড়ি চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়ে মানবেতর জীবনযাপন করছে সিদ্দিকের পরিবার। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় আলোচনা- সমালোচনার ঝড় বইছে। উদ্দেশ্যমূলক ভাবে বসতবাড়ির রাস্তা বন্ধ করাকে অমানবিক বলছেন স্থানীয় বাসিন্দারা।

সিদ্দিক বলেন, আমার বাবা-মার ওয়ারিশ সূত্রে এই জমির মালিক আমি আমার জমিন দিতেছেনা সাদেকের ছেলে আলাউদ্দিন, মেয়ে সুফিয়া। আমার জমিন জোর দখলে খায়। আবার আমাদের বাড়ি থেকে বের হওয়া দরজায় কাটা জাল দিয়ে বেড়া দিয়ে দিছে এই বেড়ার কারনে আমরা বাড়ি থেকে বের হওয়া যায়না।

সিদ্দিকের পূত্র বধু নারগিস বেগম বলেন, আমার দাদা শশুরের থেকে ওয়ারিয়র্স সূত্র পাওয়া এই জমি।  আমাদের চলাচলের রাস্তায়ে কাটা দিয়ে বেড়া দিছে সাদেক মিঝির ছেলে আলাউদ্দিন। আমরা বাধা দিতে গেলে আমাদের কে মারধর করেন আলাউদ্দিন, মৃত মোতালেব এর ছেলে হাসান ও মান্নান। আমরা বাড়িতে থেকে বের হতে পারি না এই বেরার কারণে। এখন আমরা এর উপযুক্ত বিচার চাই এবং স্থায়ী সমাধান চাই।
স্থানীয় বাসিন্দা সুরমা বেগম বলেন, সিদ্দিকেগো  দরজায় আলাউদ্দিনেরা কাটা দিয়ে বেরা দিছে। এই দরজা লইয়া দুই গ্রুপে প্রতিদিন ঝগড়া করে। আসলেই এই ঘটনার সুষ্ঠু সমাধান হওয়া দরকার।
ঘটনার অভিযুক্ত আলাউদ্দিনের বাসায় গেলে তাকে না পাওয়ায় তার সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেস্টা করলেও তাকে ফোনে পাওয়া যায় নাই।

এই বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শেখ ফরিদ বলেন, আমাদের কাছে কেউ এ ধরনের অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করবো

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...