অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২২ ভোর ০৪:৫২

remove_red_eye

৪২৮

 ভোলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা হয়েছে।ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই- লাহী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,  স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) সুজিত হাওলাদার, সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান,   অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ,দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার সম্পাদক ও ভোলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাহামুদুল হক আযাদ, পল্রী বিদুৎ বিভাগের জিএম আলতাফ হোসেন,  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, মুজিব নগর দিবস,স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরেন।

অপরদিকে ভোলার লালমোহনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় পাকিস্তানের শোষণ, জুলুম, অত্যচার ও পরাধীনতার শিকল ভেঙ্গে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে ও মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের অবিস্মরণীয় ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।

উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...