বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৫৪
৩৯৫
ভোলায় বাংলাদেশ কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষকলীগ ভোলা জেলা শাখার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। এছারা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
দেশ বাঁচাও, কৃষক বাঁচাও, এই শ্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকদেরকে খুবই গুরুত্ব দেয়। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নয়নে এ সরকার ব্যাপক ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তারা।
লালমোহন প্রতিনিধি জানান, ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা কৃষকলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেস বকশির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম মাকসুদসহ অনান্য নেতা-কর্মীরা।
তজুমদ্দিন প্রতিনিধি জানান , ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।
মঙ্গলবার বিকাল ৫টায় ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন এমপি শাওন।
উপজেলা কৃষকলীগের সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক আমিন মাহাজন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল
রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক