বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৫৮
৪৫০
ভোলা সদর উপজেলার পৌর ৯ নং ওয়ার্ডের বাস স্টান্ড এলাকার চরজংলা মৌজায় বিরোধীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর করে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে জবরদখলকারীরা প্রকৃত মালিকদেরকে হয়রানিসহ নানা হুমকি ধামকি দিচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী একটি পরিবার সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মলনে লিখিত অভিযোগ করেন মৃত মকবুল আহমেদের কন্যা পারভিন আক্তার। এসময় পারভীন আক্তারের পক্ষে তার স্বামী ইউসুফ চিশতি বলেন, ১৯৬৭ সালে পারভীন আক্তারের বাবা মকবুল আহমেদ জনৈক আব্দুর রশিদের কাছ থেকে এসএ ৪৩৯ নং খতিয়ানের ৩৬৪১, ৩৬৫২,৩৬৫৩ নং দাগে ১১ শতাংশ জমি খরিদ করে বসত ঘর উত্তোলন করে বসবাসসহ ভোগ দখল করে আসছেন। মকবুল আহমেদের মৃত্যুর পর তার ওয়ারিশরা চাকরিসুত্রে বিভিন্ন স্থানে অবস্থান করছেন। বর্তমানে ওই বাড়িতে কেউ বসবাস করছেন না।
এই সুযোগে বিক্রেতা আব্দুর রশিদের ওয়ারিশ বাহাদুর, ফয়সাল, রাসেল, জেসমিন, নাজমা গং ঘর বাড়ি জবর দখলের পায়তারা শুরু করে। এই জমির অন্য দাগের শরিকদের সাথে হাদিসের ওয়ারিশদের সাথে আদালতে মামলা চলমান রয়েছে। ওই জমির উপর সম্প্রতি আদালতের স্থিতিঅবস্থা থাকলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা করে। এক পযার্য়ে জমির উপর টিনের বেড়া দেয়া। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে জানালে,তারা ২৪ ঘন্টারমধ্যে বেড়া অপসারনের জন্য নির্দেশ দেয়। কিন্তু তারা তা মানেনি। পরে পৌর কর্তৃপক্ষ অপসারন করতে গেলে হাদিসের ওয়ারিশ ও সন্ত্রাসীরা পৌরসভার কর্মীদের উপর হামলা চালায়।
এঘটনার পর ঘর উত্তোলন করতে গেলে বিষয়টি ৯৯৯ এ কল দিয়ে জানালে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে। কিন্তু পুলিশ চলে আসার পর আবারও ঘর তোলার চেষ্টা করে। লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, জমির বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা করে সুবিধা করতে না পেরে বাহাদুর, নাজমা গং মিথ্যা ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দিয়ে পারভীন গংদেরকে হয়রানির করবে বলে হুমকি দিচ্ছে। পারভীন আক্তার আরও অভিযোগ করেন, বাহাদুর নাজমাদের অত্যাচারে এলাকার আরও বেশ কয়েকটি পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা বিষয়টি প্রধানমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক