অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় ৩ ঘন্টা বাস চলাচল বন্ধ থাকার পর চালু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২২ বিকাল ০৩:৫২

remove_red_eye

৪৪০



ভোলায় ৩ ঘন্টা  ভোলা-চরফ্যাসন রুটে বাস চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।  ভোলার লালমোহন উপজেলায় বাস শ্রমিককে মারধর ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ভোলা-চরফ্যাশন রুটের বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধসহ বিক্ষোভ মিছিল করেছে বাস শ্রমিকরা। এ সময় কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। একই সাথে ভোলা-চরফ্যাশন রুটে যাত্রীবাহী বাস চলাচল সহ সব ধরনের যানবাহন চলাচল ৩ ঘন্টা বন্ধ থাকে। যার ফলে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে।
ভোলা বাস  শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শাকিল জানিয়েছেন,  ভোলা থেকে চরফ্যাশনে যাওয়ার পথে সিএনজি চালকরা লালমোহন উপজেলা মোড়ে বাস মালিক সমিতির একটি বাস থামিয়ে চালককে মারধর করে। এঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেফতারের দাবীতে বাস শ্রমিকরা ভোলা বাস ষ্ট্যান্ড এলাকায় বিক্ষোভসহ অবরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার দিকে অবরোধ চলাকালে ভোলায় বাস ও সিএনজি শ্রমিকেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে । এতে বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বেলা ১২ টা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়। তবে লালমোহন সিএনজি চালকদের বক্তব্য পাওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনায়েত হোসেন জানিয়েছেন, মহাসড়কে অবৈধ থ্রি হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেয়ার পর বাস শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়ে বাস চলাচল শুরু করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...