অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

নৌ-পুলিশের গুলিতে নিহত জেলে পরিবারের পাশে দাড়িয়েছেন "গণঅধিকার পরিষদ" ভোলা জেলা শাখা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২২ সকাল ০৬:১০

remove_red_eye

৫০৩

মেঘনা নদীতে জেলে ও পুলিশের সংঘর্ষে নিহত আমির রাঢ়ী এবং আহত ও কারাবন্দী জেলে পরিবারের পাশে দাড়িয়েছেন  বাংলাদেশ গন-অধিকার পরিষদ ভোলা জেলা শাখা। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে ভোলা পৌর শহরের কর্ণফুলী টাওয়ারের তৃষ্ণা রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
 
এ সময় নিহত আমির রাঢ়ীর ও আহত ১০ জেলে পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেত্রীবৃন্দ। ইফতারের পূর্ব মুহুর্তে নিহত আমির রাঢ়ীর রুহের মাগফিরাত কামনা করেও আহত এবং কারাবন্দী জেলেদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
 
অনুষ্ঠানে বাংলাদেশ গন-অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহকারী সদস্য সচিব আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গন-অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক ও কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি আসমাউল হুসনা হ্যাপি, উপকূল প্রেসক্লাবের কেন্দ্রীয় সদস্য সচিব জয়নাল আবেদীন ফরাজি, যুব অধিকার পরিষদে নেতা গাজী ইমরান প্রমূখ। 
 
কেন্দ্রীয় গনঅধিকার পরিষদের নেতা সামির ফারজীর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গনঅধিকার পরিষদের নেতা আরিয়ান আরমান, ইমরান তাহেরসহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদের নেতা আজিজ রায়হান। 
 
বক্তারা বলেন, নদীতে নিষেধাজ্ঞা দেওয়ার আগে সরকারের উচিত শতভাগ জেলেদের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা। প্রণোদনা না পেয়ে জেলেরা পেটের দায়ে নদীতে মাছ ধরতে নামতে বাধ্য হয়। যদি প্রকৃত জেলেদের মাঝে খাদ্য সহয়তা দেওয়া হতো তাহলে জেলেরা নদীতে আর নামতো না আর ১০ এপ্রিলের ঘটনাটি ও ঘটতো না। 
 
বক্তারা আরোও বলেন, নৌ-পুলিশ কোন আইনের বলে  সাধারণ জেলেদের গায়ে গুলি চালায় তা আমাদের বোধগম্য নয়। সরকারের কাছে আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি এবং নৌ-পুলিশের খাম খেয়ালীপনার কারণে আজ একটি প্রাণ ঝড়ে গেলো , একটি পরিবার হারালো তাদের একমাত্র উপার্জন করার ব্যক্তিকে। এই নৌ-পুলিশের বিরুদ্ধে নদীতে চাঁদাবাজির অসংখ্য অভিযোগ হয়েছে। অতএব সরকার কে বলবো এর বিরুদ্ধে এখনই যথাযথ ব্যবস্থা নেওয়া জন্য। নয়তো ভবিষ্যতে এরকম ঘটনা আরো ঘটনাবে তারা। 
 
উল্লেখ্য, ১০ এপ্রিল রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মজুচৌধরীর ঘাট এলাকায় মেঘনা নদীতে নৌ-পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষে পুলিশের গুলিতে আমির হোসেন রাঢ়ী (৩০) নামের একজন জেলে নিহত হন। নিহত আমির হোসেন রাঢ়ী ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের চর মোহাম্মদ আলী গ্রামের ছেলে। উক্ত ঘটনায় আরও ১০জেলে আহত হয়।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...