বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২২ ভোর ০৪:১৯
৩৭৩
মোঃ ইসমাইল II ঈদের বাকি আর ২/৩ দিন। এর মধ্যেই ভোলার শপিংমলগুলোতে ক্রেতাদের সমাগম হয়ে উঠেছে লক্ষণীয় মাত্রায়। গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে ভোলা বাসী ঈদের কেনাকাটা মনমতো করতে পারেনি। এবার করোনার প্রকোপ কমে আসায় যেন প্রান ফিরেছে ভোলার শপিংমলগুলোতে। ভোলার জিয়া সুপার মার্কেট, জাহাঙ্গীর প্লাজার, কেজাহান মার্কেট ও চকবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ক্রেতাদের পদচারণায় ভয়ে উঠেছে মার্কেটগুলো। ব্যবসা ভালো হওয়ার খুশি বিক্রেতারাও।
ভোলা জিয়া সুপার মার্কেটের পাকিজা প্যাসনের মোঃ রুহুল আমিন বাংলার কন্ঠকে বলেন, "দুই বছর পর আমরা ভালোমতো ব্যবসা শুরু করতে পরছি। এবারের ঈদে আমরা দুই বছরের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া চেষ্টা করব। গতকাল থেকে ক্রেতাদের সমাগম একটু বেশি। এমন সমাগম আশা করি সামনের দিনগুলোতেও হবে।এর মাধ্যমে আমরা অর্থনৈতিক ভাবে কিছুটা হলেও স্বস্তি পাব"। একই শপিংমলের চন্দ্র বিন্দু প্যাশনের ম্যানেজার মো. জিতু বলেন, দুই বছর ধরে তো আমরা লসের মধ্যেই ছিলাম। দোকান খুলেও সবকিছু ভাড়া দেওয়া লাগছে।
তবে এবার ক্রেতারা মার্কেটে আসছে অনেক। আশা করি এভাবে ক্রেতারা আসতে থাকলে ব্যবসা সফল হবে এবারের ঈদ।শপিং করতে আসা মো. আবুল হাসিম বলেন, বিগত দুই বছর আমাদের আয়ের উৎস তেমন ভালো ছিল না, তাই পরিবারের জন্য তেমন কেনাকাট করতে পারি নাই। এখন করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। তাই মার্কেটে আসলাম পরিবারের সবার জন্য কেনাকাটা করতে। শপিং করতে আসা আব্বা নামের এক যুবক বলেন, আমার মাকে গত ঈদে কিছু কিনে দেই নাই। তাই মায়ের জন্য একটা শাড়ী কিনতে আসছি। কিন্তু দোকান মালিকরা বেশি দাম চাইতেছে।
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক