অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৩রা মে ২০২২ দুপুর ০১:০৩
৬৮৭
অচিন্ত্য মজুমদার :: ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলায় পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় শহরের যোগীর ঘোলস্ত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লির সমাগম হয়।
করোনা মহামারিার কারণে গত দুই বছর জেলা ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ফলে এবার মাঠে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা।
এ সময় ভোলার জেলা প্রশাসক মোঃ তৈফিক ই-লাহী চৌধুরী, পৌর মেয়র মনিরুজ্জামান মনিরসহ সরকারি-বেরসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজে অংশ নেন।
এছাড়াও শহরের হাটখোলা জামে মসজিদ, খলিফাপট্টি জামে মসজিদ, নতুন বাজার কোর্ট জামে মসজিদ, কাবিল জামে মসজিদ, বাংলাস্কুল মাঠ, আলিয়া মাদ্রাসা মাঠ, বাপ্তা ভোটের ঘর ইউনিয়ন পরিষদ মাঠ, বড় মসজিদ, গাজিপুর রোড মক্কী মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের জামাতে অংশ নেন।
এদিকে, ঈদকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা জুড়ে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত