অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় দুই বছর পর ঈদগাহ মাঠে হাজার মুসল্লির সমাগম


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৩রা মে ২০২২ দুপুর ০১:০৩

remove_red_eye

৬৯৫

অচিন্ত্য মজুমদার :: ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলায় পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় শহরের যোগীর ঘোলস্ত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লির সমাগম হয়। 

 

করোনা মহামারিার কারণে গত দুই বছর জেলা ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ফলে এবার মাঠে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। 

 

এ সময় ভোলার জেলা প্রশাসক মোঃ তৈফিক ই-লাহী চৌধুরী, পৌর মেয়র মনিরুজ্জামান মনিরসহ সরকারি-বেরসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজে অংশ নেন। 

 

এছাড়াও শহরের হাটখোলা জামে মসজিদ, খলিফাপট্টি জামে মসজিদ, নতুন বাজার কোর্ট জামে মসজিদ, কাবিল জামে মসজিদ, বাংলাস্কুল মাঠ,  আলিয়া মাদ্রাসা মাঠ, বাপ্তা ভোটের ঘর ইউনিয়ন পরিষদ মাঠ, বড় মসজিদ, গাজিপুর রোড মক্কী মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

 

অপরদিকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের জামাতে অংশ নেন। 

 

এদিকে, ঈদকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা জুড়ে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...