অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাহজানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মে ২০২২ দুপুর ০১:৫৬

remove_red_eye

৮৩২

এইচ আর সুমন II নানা কর্মসূচীর মধ্য দিয়ে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মোশারেফ হোসেন শাহাজানের ১০ম মৃত্যুবার্ষিকী  ভোলায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ভোলা জেলা বিএনপি'র আয়োজনে প্রতিবছরের ন্যায় দোয়া ও মিলাদ মাহফিল, শোক র‌্যালী এবং শহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচী পালন হয়।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভোলা জেলা বিএনপি'র পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি'র কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় কোরআন খতম, ভোলা জেলা বিএনপি'র কার্যালয়ে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশারফ হোসেন শাজাহানের স্মৃতিচারণে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় ভোলা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন  মযহূম মোশারফ হোসেন শাহজহানের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, বিএনপির   কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  হায়দার আলী লেলিন, জেলা  বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ টুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোবহান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোশারফ হোসেন শাহজাহানের ছেলে আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপি'র সভাপতি আবদুর রব আখন ঢাকা মোহাম্মদপুর থানার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ সহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি', পৌর বিএনপি, এবং শ্রমিক দল কৃষকদল, স্বেচ্ছাসেবক দল,যুবদল, ছাত্রদল,মৎস্যজীবী দল,তাঁতীদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শোক র‌্যালী ও দুপুর ,১২টার সময় আলীয়া মাদ্রাসার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  দোয়া মাহফিল শেষে  মরহুম মোশারেফ হোসেন শাজাহানের রুহের মাগফেরাত কামনা ও তার পরিবারবর্গের সুস্থতা কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে মরহুম মোশারফ হোসেনের শাহজাহানের কবর জিয়ারত করা হয়।

উল্লেখ্য, মোশারফ হোসেন শাজাহান ২০১২ সালের ৫ মে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে, ২ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...