বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই মে ২০২২ রাত ১১:৩১
৪১৪
পাসপোর্ট সংক্রান্ত প্রতারণা, দালালী, নাগরিক হয়রানী এবং অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আব্দুল রহমান (৪৮) নামে এক দালালকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি টিম। সোমবার (৯ মে) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল রহমান ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের চর বাপ্তা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
তিনি ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে কনফেকশনারি দোকান করতেন। কনফেকশনারি দোকানের আড়ালে তিনি দীর্ঘদিন যাবত পাসপোর্ট অফিসের দালালি করে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার (১০ মে) সকাল ১০ টায় ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন জানিয়েছেন।
ওসি তদন্ত আরও জানান, ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে কনফেকশনারী দোকান করতেন আব্দুল রহমান। ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত বিভিন্ন রকম প্রতারণামূলক কাজের সাথে জড়িয়ে পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ পাসপোর্ট সংক্রান্ত প্রতারণা, দালালী, নাগরিক হয়রানী এবং অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া যায়।
তাঁর বিরুদ্ধে কোন ব্যক্তির প্রতারণা বা অন্য কোন অভিযোগ থাকলে ভোলা সদর মডেল থানায় অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
এছাড়াও ভবিষ্যতে উক্ত প্রতারক কিংবা একই ধরনের প্রতারণার সাথে জড়িত কোন প্রতারকের দ্বারা কেউ যেন পাসপোর্ট সংক্রান্ত বা অন্য কোন বিষয়ে লেনদেন করতে ভোলাবাসীকে সতর্ক হতে অনুরোধ করেছেন ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত