অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের দাবিতে ভোলায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মে ২০২২ রাত ০৯:৫৭

remove_red_eye

৪৩৭

 বাংলার কণ্ঠ প্রতিবেদক :  অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ভোলায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে  ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু।

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা সড়ক ও জনপথ বিভাগের সাবেক চিপ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ভোলা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সেলিম জমাদ্দার প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার টিপু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া মুক্তিযোদ্ধা সংসদ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুসংগঠিত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। কিন্তু দীর্ঘ দিন নির্বাচন না হওয়ায় ২০১৭ সাল থেকে মুক্তিযোদ্ধা সংসদ মূলত অকার্যকর হয়ে পড়েছে। কেন্দ্র থেকে শুরু করে উপজেলা পর্যায়ের প্রতিটি ইউনিট আজ অচল প্রায়। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলা পর্যায়েও মুক্তিযোদ্ধাদের জন্য পাকা ভবন করে দিয়েছেন। এই মুক্তিযোদ্ধা সংসদকে সক্রিয় করার জন্য অতিদ্রæত কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদসহ জেলা উপজেলা পর্যায়ের সকল ইউনিটের নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তিনি আরও জানান, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের দাবিতে অচিরেই জাতীয় পর্যায়ে মুক্তিযোদ্ধা কামান্ডারদের নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করা হবে।

পরে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...