বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই মে ২০২২ রাত ১০:১৮
৩৯৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মধ্য ভেদুরিয়া গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর শিশু মো. মমিনের (৪) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (১৫মে) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মমিন উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মধ্য ভেদুরিয়া গ্রামের মো. ফারুকের ছেলে। ধারনা করা হচ্ছে, মমিন গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে শিশু মমিন পরিবারের সদস্যদের সাথে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাঁর সন্ধান না পেয়ে ভোলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ভোলায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় তাঁরা বরিশালে খবর দেয়। বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে শনিবার সন্ধ্যা থেকে ওই খালে উদ্ধার অভিযান চালায়। এ অবস্থায় রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খালের যে স্থানে শিশুটি গোসল করতে নেমছে সে স্থান থেকে আধা কিলোমিটার উত্তর পাশে খালে একটি গাছের গোড়ার সাথে মমিনের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা , ধারনা করছে সকলের অগোচরে মমিন পানিতে ডুবে মারা গেছে।
ভোলা ফায়ার সর্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক মরদেহ উদ্ধার হওয়ার তথ্য নিশ্চিত করেন বলেন, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল ওই খাল থেকে শিশুর মৃতহটি উদ্ধার করে।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক