বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই মে ২০২২ রাত ১০:০১
৪৩২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলা ইলিশা ফেরিঘাট এলাকা থেকে একটি বালতির মধ্যে থেকে ৬ কেজি গাঁজাসহ মো. শাহীন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম। সোমবার (১৬ মে) বিকেল সাড়ে চারটার দিকে তাকে গ্রেফতার করা হয়। শাহীন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মাদক কারবারি শাহীন কুমিল্লা জেলা থেকে বিশেষ কৌশলে একটি বালতির মধ্যে ৬ কেজি গাঁজা লুকিয়ে ভোলার লালমোহন উপজেলায় নিয়ে যাচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে শাহীনকে তল্লাশি করে। এসময় শাহীনের সঙ্গে থাকা লাল রঙের একটি বালতির মধ্যে থেকে ৬ কেজি গাঁজা পায় পুলিশ।
এসআই সিদ্দিকুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন জানিয়েছে, সে এর আগেও বিশেষ কৌশলে কুমিল্লা ও চট্টগ্রাম থেকে মাদক ক্রয় করে তা ভোলা জেলার বিভিন্ন উপজেলায় নিয়ে বিক্রি করতেন।
তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে সোমবার বিকেলে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক