অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ় ১৪৩৩


ভোলায় ৭ বোতল বিদেশী মদসহ স্বামী-স্ত্রী আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মে ২০২২ রাত ১১:৫৩

remove_red_eye

৩৯৩

 ভোলায় ৭ বোতল  বিদেশী মদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ  ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিস  এর সামনে থেকে তাদের আটক করে। ভোলা জেলা গোয়েন্দা পুলিশ আরো জানায়, মঙ্গলবার সকালে এসআই মোঃ আসাদুজ্জামান খান এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে ভোলা পৌরসভার ০৪নং ওয়ার্ডস্থ পাসপোর্ট অফিস ভোলা এর সামনে পাকা রাস্তার উপর হতে মাদকসহ মোঃ শাহীন হাওলাদার (২৮) ও তার স্ত্রী মোসাঃ জেসমিন (২০) কে  আটক করে। আটকৃত শাহ শাহীন হাওলাদার আলীনগর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে। গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়। উল্লেখ্য আসামী মোঃ শাহীন হাওলাদার এর বিরুদ্ধে  ইতিপূর্বেও ০৩টি মাদক মামলা রয়েছে।