অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার ভেদুরিয়াতে খালে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মে ২০২২ রাত ১০:৪৭

remove_red_eye

৪৯৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ভেদুরিয়া খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু জাবেদের (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৫ ঘন্টা পর বিকেল ৫ টার দিকে ঘটনাস্থলের এক কিলোমিটার দূর থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। জাবেদ ওই ওয়ার্ডের আবু সাইয়েদ ও রোজিনা দম্পতির প্রথম সন্তান।
 জানা যায় জানান, বুধবার দুপুর ১ টার দিকে জাবেদ তাঁর ৯ বছর বয়সী চাচাতো বোন পান্নার সাথে ভেদুরিয়া খালে গোসল করতে যায়। পান্না জাবেদকে খালের পাড়ে রেখে সে বাড়িতে বাথরুম করতে যায়। বাথরুম শেষ করে খালের পাড়ে এসে দেখেন জাবেদ খালের পানিতে পড়ে অনেক দূর চলে গিয়েছে। তাৎক্ষণিক পান্না বাড়িতে গিয়ে বিষয়টি জাবেদের পরিবারকে জানালে তাঁর পরিবার ও স্থানীয়রা পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ভোলা ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এরপর বিকেল ৫ টার দিকে ঘটনাস্থলের এক কিলোমিটার দূর থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, নিহত জাবেদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...