বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই মে ২০২২ রাত ১০:৫১
৪৫১
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় আলামিন ও সাজু মাঝি নামের মেঘনা নদীর দুই জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর বুধবার বিকালে সাংবাদ সম্মেলণের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে নদীতে ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মুক্তিপণ আদায়ের অভিযোগে থানা ও আদালতে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তবে গ্রেফতারের পর ডাকাতি ছেড়ে ভালো হওয়ার জন্য পুলিশের কাছে সুযোগ চেয়েছেন ২ জনই।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত আলামিন ও সাজু মাঝির নেতৃত্বে ভোলার মেঘনা নদীতে দস্যুতা ও নৌডাকাতি চালিয়ে আসছিল। এরা সাধারণ জেলেদের আটক করে জাল নৌকার পাশাপাশি টাকা, মোবাইল ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিত। এমনকি অসহায় জেলেদর জিম্মি করে মোটা অংকের মুক্তিপন আদায় করা হতো। দস্যুতা ও ডাকাতির ঘটনায় ভোলা সদর ও ল²ীপুরে এদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি গ্রাম থেকে আলামিন ও কন্দকপুর গ্রাম থেকে সাজু মাঝিকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ৮ থেকে ১০ ডাকাতির ঘটনাসহ নানা অপরাধের কথা স্বীকার করেছেন। পুলিশ ছাড়া অনান্য আইন শৃঙ্খলারক্ষা বাহিনী এদের গ্রেফতারের জন্য একাধিকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে।
তবে অতীত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে দু’জনই অপরাধ জগত থেকে ফিরে আসার জন্য পুলিশের সহায়তা চেয়েছেন। জলদস্যু আলামিনের বাড়ি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি ও সাজু মাঝির বাড়ি একই ইউনিয়নের কন্দকপুর গ্রামে।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত