অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলার মেঘনার দুই জলদস্যু গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মে ২০২২ রাত ১০:৫১

remove_red_eye

৩৮৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলায় আলামিন ও সাজু মাঝি নামের মেঘনা নদীর দুই জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর বুধবার বিকালে সাংবাদ সম্মেলণের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে নদীতে ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মুক্তিপণ আদায়ের অভিযোগে থানা ও আদালতে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তবে গ্রেফতারের পর ডাকাতি ছেড়ে ভালো হওয়ার জন্য পুলিশের কাছে সুযোগ চেয়েছেন ২ জনই।  

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত আলামিন ও সাজু মাঝির নেতৃত্বে ভোলার মেঘনা নদীতে দস্যুতা ও নৌডাকাতি চালিয়ে আসছিল। এরা সাধারণ জেলেদের আটক করে জাল নৌকার পাশাপাশি টাকা, মোবাইল ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিত। এমনকি অসহায় জেলেদর জিম্মি করে মোটা অংকের মুক্তিপন আদায় করা হতো। দস্যুতা ও ডাকাতির ঘটনায় ভোলা সদর ও ল²ীপুরে এদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি গ্রাম থেকে আলামিন ও কন্দকপুর গ্রাম থেকে সাজু মাঝিকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ৮ থেকে ১০ ডাকাতির ঘটনাসহ নানা অপরাধের কথা স্বীকার করেছেন। পুলিশ ছাড়া অনান্য আইন শৃঙ্খলারক্ষা বাহিনী এদের গ্রেফতারের জন্য একাধিকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে।
তবে অতীত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে দু’জনই অপরাধ জগত থেকে ফিরে আসার জন্য পুলিশের সহায়তা চেয়েছেন। জলদস্যু আলামিনের বাড়ি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি ও সাজু মাঝির বাড়ি একই ইউনিয়নের কন্দকপুর গ্রামে।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...