অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পাঠালো পুলিশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মে ২০২২ রাত ১২:৫১

remove_red_eye

৪৬৮

 

আকতারুল ইসলাম আকাশ: ভোলায় ঠিকানা হীন ১৮ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করে গাজীপুর পুবাইল সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৬ মে) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলা ভেদুরিয়া লঞ্চঘাট থেকে তাকে উদ্ধার করে ভোলা সদর মডেল থানায় নিয়ে আসে হয়।

 

এরপর রাত বারোটার দিকে ওই কিশোরী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে নিয়ে এসে বুধবার ১৮ মে সকালে তাকে গাজীপুর পুবাইল সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়।

 

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার বাংলার কন্ঠকে এ তথ্য নিশ্চিত করে জানান, গত সোমবার ১৬ মে রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলা ভেদুরিয়া লঞ্চঘাটে ডিউটি তদারকি করতে গিয়ে তিনি ওই কিশোরীকে দেখতে পান। কিশোরী বাকপ্রতিবন্ধী হওয়ায় সেখান থেকে তাকে ভোলা সদর মডেল থানা নিয়ে আসা হয়। রাত বারোটার দিকে সে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর তাকে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার তাকে প্রয়োজনীয় পোশাক কিনে দেয়। এরপর তাকে বুধবার সকালে গাজীপুর পুবাইল সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়।

 





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...