বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে মে ২০২২ সকাল ০৯:২৮
৪৫৭
ভোলার শিবপুরের ৬ নং ওয়ার্ডে ৫ বছর আগে বড় ভাই’র বিক্রি করা জমি থেকে ভোগ দখলকারীদের উৎখাত করতে মরিয়া হয়েছে উঠেছেন ছোটভাই আব্দুল মাজেদ গ্রæপ। জমিতে বববাসকারী আবু মুসাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। তার ঘরের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। বাড়ি ও জমি ছেড়ে দিতে বলা হয়। সন্ত্রাসী আখ্যা দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দেয়া হয়েছে । এমন পরিস্থিতিতে বুধবার ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিরাপত্তা চান আবু মুসা।
লিখিত বক্তব্যে আবু মুছা জানান, ২০১৭ সালে তিনি মৃত আব্দুল ওহাব হাওলাদারের বড় ছেলে আবুল বাশারের কাছ থেকে ৩৬ শতাংশ জমি কিনে তাতে ঘর উত্তোলন করে বসবাস করে আসছেন। এ বছর ৪ এপ্রিল তার ক্রয়কৃত জমিতে আরেকটি ঘর ও তিনটি দোকান ঘর নির্মান করাজ শুরু করেন। হঠাৎ করে আব্দুল মাজেদ ও তার ভগ্নিপতি মোঃ মিজানুর রহমান ভাড়াটে সন্ত্রাসীসহ এসে ঘর নির্মানের কাজ বন্ধ করে দেন। একই সঙ্গে ওই জমি ছেড়ে চলে যাওয়ার আল্টিমেটাম দেয়। ওই জমি তাদের বলে দাবি করেন।
অথচ ২০১৭ সালে জমি ক্রয়ের আগেই পারিবারিক বন্টন নামায় ওই জমি বড় ভাই আব্দুল ওহাবকে দেয়া হয়। আব্দুল ওহাব আবু মাসার কাছে ওই জমি বিক্রি করেন। ওই পারিবারিক বন্টন নামায় আব্দুল মাজেদেরও স্বাক্ষর রয়েছে বলে জানান আবু মুসা। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা মুসার আত্মীয় মঞ্জুরুল ইসলাম, শ্যালক মোঃ ফজলে রাব্বি রিমন ও মোসলেউদ্দিন জানান, মাজেদ গ্রæপ তাদেরও হুমকী দিয়ে যাচ্ছে। জমি ছেড়ে না দিয়ে তাদের বড় ধরনের ক্ষতি করা হবে বলেও হুমকী দেয়। এদিকে আব্দুল মাজেদ জানান, তার বড় ভাই’র কাছ থেকে মুসা যে জমি ক্রয় করেছেন , ওই জমিতে ঘর না তুলে তার জমিতে ঘর তুলেছেন। তাই তারা বাধা দিচ্ছেন।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত