অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোরের কাগজের বিরুদ্ধে মামলা : চরফ্যাশন ও তজুমদ্দিনে মানববন্ধন ও প্রতিবাদ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মে ২০২২ রাত ০৯:৫৬

remove_red_eye

৪৪৩

চরফ্যাশন প্রতিনিধি : ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্ত,বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন,সিনিয়র রিপোর্টার রুহুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ১০কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে ভোলার চরফ্যাশনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চরফ্যাশন প্রেসক্লাব এর আয়োজনে শনিবার (২১মে) বেলা ১১টায় কলেজ রোড প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে গণমাধ্যমকর্মীরাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন। এসময় ভোরের কাগজ চরফ্যাশন প্রতিনিধি এআর সোহেব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র,সাবেক সভাপতি মনির উদ্দিন চাষি,সহ-সভাপতি আবু সিদ্দিক,ইয়াছিন আরাফাত,আমির হোসেন,সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম দুলাল,যুগ্ম সম্পাদক জামাল মোল্লা ও নোমান শিকদারসহ দপ্তর সম্পাদক মিজান নয়ন,ধর্ম বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন জমাদার এবং ক্রিড়া বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান নাজমুল,লোকমান হোসেন,আমিনুল ইসলাম,নুরুল্লাহ ভূইয়া,মনির আসলামী প্রমুখ। এসময় বক্তারা বলেন,অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়া ভোরের কাগজের কন্ঠরোধ করার জন্য মাদক ব্যবসায়ী কর্তৃক কুমিল্লার আদালতে প্রকাশক ও সম্পাদকের বিরদ্ধে যে মানহানি মামলা করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার না করলে তৃণমূলের সাংবাদিকরা এক হয়ে সারাদেশে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

তজুমদ্দিন  প্রতিনিধি জানান, ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও  সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মানহানি মামলার প্রত্যাহারের দাবিতে  তজুমদ্দিন  প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়।
শনিবার বিকাল ৪ ঘটিকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রেসক্লাবের সভাপতি রফিক সাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.নুরুন্নবী সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি শরীফ আল-আমীন, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, প্রচার ও দপ্তর সম্পাদক মোশারেফ হোসেন, নির্বাহী সদস্য কামাল উদ্দিন, মেহেদী হাসান মামুন

রিপোর্টস ইউনিটির সভাপতি মনির নয়ন, সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম, এসময় বক্তারা ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিনসহ পাঁচজন সাংবাদিকের নামে দায়েরকৃত মামলা দ্রæত প্রত্যাহারের দাবি জানান।

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...