বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে মে ২০২২ রাত ১০:৪৪
৪০৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : “ভূমি অফিসে না এসে ভূমিসেবা গ্রহন করুন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ শুরু হয়েছে। রবিবার সকালে ভোলা সদর উপজেলা ভূমি অফিসে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন,ভূমি মন্ত্রণালয় গত কয়েক বছর নিরলস প্রচেষ্টায় সত্যিকারের হাতের মুঠোয় ভূমিসেবা পৌঁছে দিতে সক্ষম হচ্ছে। যে কারনে এই মন্ত্রণালয় ২০২০ সালে জাতিসংঘ পাবলিক সার্ভিস এওয়ার্ড এবং এবছর উইসিস এওয়ার্ড পেয়েছে। এই অর্জন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ ও ২০৪১ এর সার্থক রূপায়ন।
এসময় স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মোঃ রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী সূজাসহ ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরে জেলা প্রশাসক ভূমি সেবা সপ্তাহে সুসজ্জিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অনলাইন ভূমিসেবার বিভিন্ন বিষয়ে সকলকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত