অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মে ২০২২ রাত ১০:৪৪

remove_red_eye

৩৯২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “ভূমি অফিসে না এসে ভূমিসেবা গ্রহন করুন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ শুরু হয়েছে।  রবিবার সকালে ভোলা সদর উপজেলা ভূমি অফিসে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন,ভূমি মন্ত্রণালয় গত কয়েক বছর নিরলস প্রচেষ্টায় সত্যিকারের হাতের মুঠোয় ভূমিসেবা পৌঁছে দিতে সক্ষম হচ্ছে। যে কারনে এই মন্ত্রণালয় ২০২০ সালে জাতিসংঘ পাবলিক সার্ভিস এওয়ার্ড এবং এবছর উইসিস এওয়ার্ড পেয়েছে। এই অর্জন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ ও ২০৪১ এর সার্থক রূপায়ন।
এসময় স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মোঃ রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী সূজাসহ ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 উদ্বোধনের পরে জেলা প্রশাসক ভূমি সেবা সপ্তাহে সুসজ্জিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অনলাইন ভূমিসেবার বিভিন্ন বিষয়ে সকলকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...