অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ় ১৪৩৩


ভোলায় বিডি পুলিশের অভিযানে ইয়াবা ও গাজাসহ আটক ৪


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুন ২০২২ সকাল ১০:০৪

remove_red_eye

৪৪৫

এইচ আর সুমন।। ভোলায় পৃথক দুটি অভিযানে বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়ন ও লালমোহন থানাধীন পশ্চিম চর উমেদ ইউনিয়ন থেকে চার মাদক কারবারি কে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৩১ মে) বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)/মানিক লাল হালদার ও তার সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের চকডোষ ০৮নং ওয়ার্ডেস্থ জনৈক জালাল আহাম্মেদ এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার এবং বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ চকঢোষ সাকিনে নাদের আলী বাড়ীর দরজায় পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ কাঞ্চন (২৬), মোঃ হাফিজুর রহমান (৩৪) ২০ (বিশ) পিছ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।তারা উভয়ই বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা। 
 
পরদিকে মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার
এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান ও তার সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া লালমোহন থানাধীন পশ্চিম চর উমেদ ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ ডাক্তার আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের মেইন গেটের সামনে ভোলা টু চরফ্যাসন পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আঃ রহমান শিপন (৩৯), থানা-শর্শীভূষন, মোঃ সালাউদ্দিন (৩৫), থানা-চরফ্যাসন, উভয় জেলা- ভোলাদ্বয়কে ৫৫ (পঞ্চান্ন) পিছ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।