অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ় ১৪৩৩


ভোলায় নানা আয়োজনে বিশ্বদুগ্ধ দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুন ২০২২ সকাল ১০:১৮

remove_red_eye

৩৬১

‘পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বুধবার সকালে র‌্যালি ও আলোচনা সভা ও শিশুদের মাঝে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। সকালে ভোলা জেলা প্রসান কার্যলয়ের সামনে থেকে বর্নাঢ্য একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করেন। এতে বিভিন্ন খামারি সহ সরকারি বিভিন্ন বিভাগের লোকজন অংশ গ্রহন করেন। পরে জেলা প্রশাসন কার্যলয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরন আয়োজন করা হয়।
 
এতে জেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগীতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী । এসময় তিনি বলেন ,বর্তমান সরকারের আমলে অন্যান্য সেক্টরের মত দুগ্ধ শিল্পে ব্যাপক উন্নয়ন হয়েছে।এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রত্যেক খামারিকে কঠিন পরিশ্রম করতে হবে। যেকোন প্রয়োজনে প্রাণি সম্পদ দপ্তর পাশে থাকবে সরকরা।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদারের সভাপত্বিতে আলোচনায় অংশ নেয় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, জেলা তথ্য অফিসার নরুল আমিন,অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমাড় কুন্ড,জেলা প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা ডা: মো:মহিউদ্দিন, সফল খামারি ইমরুজ আলম টিমন সহ আরো অনেকে।অনুষ্ঠানে বক্তরা বলেন, দুধের মধ্যে মানব দেহের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে। তাই সুস্থ থাকতে প্রতিদিন এক গ্লাস দুধ পান করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বলা হয়। পরে শিশুদের মাঝে দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার পুরষ্কার বিতরন করেন অতিথিরা।