বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জুন ২০২২ রাত ১২:৩৩
৫৪৮
আকতারুল ইসলাম আকাশ II ভোলায় সড়ক দুর্ঘটনায় মো. আরিফুল ইসলাম (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তাঁর সঙ্গে থাকা দুই সহপাঠী মঞ্জুরুল ইসলাম হাসিব (১৮) ও এমরান (১৯) হোসেন। তাঁরা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কের ঘুইংগার হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আরিফ বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের দাড়িয়াল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। আহত দুই সহপাঠী ভোলা সদর উপজেলা দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাসিন্দা। তাঁরা ৩ সহপাঠী ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আসছে ১৯ জুন তাদের বোর্ড পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে ভর্তি থাকা আহত দুই সহপাঠী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে আরিফ ও তাঁর দুই সহপাঠী তাঁদের এপাচি মোটরসাইকেল নিয়ে খাসের হাট বাজার এলাকায় প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়তে গিয়ে তাঁরা জানতে পারে আজকে তাদের প্রাইভেট বন্ধ। তাই ৩ সহপাঠী একই মোটরসাইকেল দিয়ে খাসের হাট এলাকা থেকে ঘুইংগার হাট বাজার এলাকায় ঘুরতে যায়।
তখন আরিফ নিজেই মোটরসাইকেলটি চালিয়েছিল। মোটরসাইকেলের গতি অনিয়ন্ত্রিত থাকায় ঘুইংগার হাট বাজার এলাকায় গিয়ে রাস্তায় থাকা আইল্যান্ডে (স্পিড ব্রাগার) মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই আরিফের মর্মান্তিক মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আরিফের মরদেহসহ আহত দুই সহপাঠীকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে আরিফের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহত দুই সহপাঠী ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ফসল রাস্তাঘাট ও ঘর বাড়ির ব্যাপক ক্ষতি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ
ভোলায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলেন যুগান্তর সাংবাদিকের কণ্যা
চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুরের অভিযোগে মামলা
চরফ্যাশনে বিপজ্জনক চায়না রিং জালে দেশীয় মাছ বিলুপ্তির পথে
তজুমদ্দিনে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ভোলায় প্রাথমিক বৃত্তিতে সেরা দুটি সরকারি উচ্চ বিদ্যালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক