অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩


গো-খাদ্যের দাম বাড়ায় দুশ্চিন্তায় ভোলার ১২ হাজার খামারি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুন ২০২২ রাত ১২:৪৩

remove_red_eye

৬৪৫

আকতারুল ইসলাম আকাশ II ভোলায় দফায় দফায় বেড়ে চলছে গো-খাদ্যের দাম। যাঁর ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলার সাড়ে ১২ হাজার খামারি। আসছে কোরবানির ঈদ নিয়েও শঙ্কা প্রকাশ করছেন তাঁরা। খাদ্যের দাম বাড়লেও বাড়েনি দুধের দাম। যাঁর ফলে চরম দুশ্চিন্তা আর হতাশা নিয়ে দিন কাটছে খামারিদের।


খামারিরা বলছেন- যেভাবে দফায় দফায় গো-খাদ্যের দাম বাড়ছে। সেভাবে যদি দুধের দামও বাড়তো। তাহলে তাদের লোকসানের সম্মুখীন হতে হতো না। এখন অতিরিক্ত খরচ বহন করেও লাভের মুখ দেখছেন না তাঁরা। দিনদিন লোকসানের সম্মুখীন হওয়াতে অনেক খামারি আগে-ভাগেই তাদের পশু বিক্রি করে দিচ্ছেন।


বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ১৫ দিনের ব্যবধানে গো-খাদ্যের নারিশ ফিড ২৫ কেজি বস্তা বর্তমানে বিক্রি হচ্ছে ১ হাজার ২৯৫ টাকায়। যা ১৫ দিন আগেও ১ হাজার ২৩০ টাকা ছিল।
ভুসি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা, আগে ছিল ৫০ টাকা। মাসকলায়ের খুদি ও খৈল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, যা আগে ছিল ৪০ টাকা। প্রতি কেজি চালের খুদ বিক্রি হচ্ছে ৩৫ টাকায়, আগে ছিল ৩০ টাকা। আটা বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি, আগে ছিল ৩৮-৪০ টাকা। ধানের গুড়া ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৮০০ টাকা, আগে ছিল ৬০০ টাকা। রাইস পালিস বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজি। এছাড়াও ভুট্টার আটা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, যা আগে ছিল ৩০ টাকা।
সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে অবস্থিত বিসমিল্লাহ ডেইরি ফার্মের মালিক মো. জসিম তালুকদার জানান, দুই সপ্তাহের মধ্যে হঠাৎ করেই গো-খাদ্যের দাম বেড়ে গেছে। তাঁর খামারি ছোট-বড় মিলিয়ে ৩৩টি গবাদি পশু রয়েছে। খামারে ৪ জন কর্মচারী রয়েছে। সবকিছু মিলিয়ে তাঁর দৈনিক ১০ থেকে ১২ হাজার টাকা ব্যয় হয়। প্রতিদিন যে পরিমাণ দুধ তিনি বিক্রি করেন। তা দিয়ে বর্তমানে গো-খাদ্য ক্রয় করতে তিনি হিমশিম খাচ্ছেন। খাদ্যর দাম বাড়লেও দুধের বাজার দাম না বাড়ায় লোকসানের সম্মুখীন হচ্ছেন তিনি।


একই গ্রামের মাশাল্লাহ ডেইরি ফার্মের মালিক মো. ইউছুফ পÐিত জানান, গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় তিনি বর্তমানে লোকসানের ঝুঁকিতে আছেন। দৈনিক খামারে যে পরিমাণ টাকা তিনি ব্যয় করেন। তা দুধ বিক্রি করে পুষছে না। এছাড়াও খামারে কাজ করা কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে তাঁর। ব্যাংক ঋণ নিয়ে খামার করে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
ভোলা জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১২ হাজার চারশোটি খামার রয়েছে। এসব খামারে প্রায় ৫ লাখ ৯৫ হাজার গরু ও ১ লাখ ২৪ হাজার মহিষ রয়েছে। হঠাৎ করে গো-খাদ্যের দাম বাড়ায় আসছে কোরবানির ঈদ নিয়ে এসব পশুর মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-পরিচালক ইন্দ্রজিৎ মÐল কুমার জানান, পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ার ফলে জেলার প্রান্তিক খামারিরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। অনেক খামারি লোকসানের ঝুঁকিতে রয়েছেন বলে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে জানিয়েছেন। চড়া দামে পশু খাদ্য কিনে খামারিদের পুষছে না। আসছে কোরবানির ঈদের আগেই অনেক খামারি লোকসান থেকে বাঁচতে আগে-ভাগেই গরু বিক্রি করে দিচ্ছে বলেও জানান তিনি।


এ কর্মকর্তা আরও জানান, যেভাবে গো-খাদ্যের দাম বাড়ছে, সেভাবে যদি দুধের দামও বাড়তো। তাহলে খামারিরা লোকসানের সম্মুখীন হতোনা। দুধের বাজার দাম কম হওয়াতে খামারিরা মারাত্মক ক্ষতির ঝুঁকিতে রয়েছে।








ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...