অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় কৃষকলীগ নেতার উপর মেম্বারের হামলার অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জুন ২০২২ রাত ১০:৩৬

remove_red_eye

৪০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  জেলা আওয়ামী লীগের সমাবেশে যাওয়ার পথে ইউনিয়ন কৃষকলীগ নেতা মোঃ শাহে আলম (৩০) এর উপর হামলার অভিযোগ উঠেছে ইউপি সদস্য মোঃ জসিম খালাসির বিরুদ্ধে। শনিবার (০৪ জুন) সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশ ইউনিয়নের বান্দের পাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ শাহে আলম পশ্চিম ইলিশ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং চরপক্ষীয়া গ্রামের মাঝি বাড়ির মোঃ নুরে আলম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  হত্যার হুমকি এবং বিএনপি'র নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাÐের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে ও প্রতিবাদ সভায় যোগদানের উদ্দেশ্য পশ্চিম ইলিশা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম ভোলা শহরে আসছিলেন। ওই ইউনিয়নের বান্দের পাড় এলাকায় আসলে ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার  মোঃ জসিম তার উপর হামলা চালায়। এতে মোঃশাহে আলম গুরুতর আহত হন। পরে তাকে  ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জসিম মেম্বারের বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। ভোলা থানায় ওসি এনায়েত হোসেন জানান,  হামলার ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...