অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভোলায় কৃষকদলের আলোচনা সভা ও দোয়া


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জুন ২০২২ বিকাল ০৫:৪০

remove_red_eye

৫৪২

এইচ আর সুমন II ভোলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা কৃষকদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫মে) সন্ধ্যায় জেলা কৃষকদলের আয়োজনে  এই আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


ভোলা জেলা কৃষকদলের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ( বরিশাল বিভাগ) মো. আব্দুর রহমান সেন্টুর সভাপতিত্বে ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আবুল হাসনাত তসলিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন রশিদ ট্রুম্যান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান এসময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, লুকু চৌধুরী জাকির হোসেন মনির, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এড্যা. ইউছুফ, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, ভোলা সদর উপজেলা কৃষকদলের সভাপতি কাজী সাইফুল ইসলাম শাহীন সাধারণ সম্পাদক শেখ ফরিদ গোলদার, ,পৌর কৃষকদলের আমিনুল ইসলাম মঞ্জু খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি, প্রমূখ।


এ সময় বক্তারা বলেন  দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। বক্তারা আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেন।  আলোচনা সভার শেষে জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোশারফ হোসেন শাহজানের আত্মার মাগফিরাত ও  এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বড় মসজিদের ইমাম মাওলানা নূরে আলম।





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...