অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ় ১৪৩৩


ভোলায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জুন ২০২২ বিকাল ০৫:৪৪

remove_red_eye

৪০৪

 ‘একটাই পৃৃথিবী, প্রকৃতির ঐক্যতাকে টেকশই জীবন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।দিবসটি উপলক্ষ্যে  রবিবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিণœ সড়ক প্রদক্ষিণ জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।


র‌্যালিতে গ্রামীন জন উন্নয়ন সংস্থার, সাসটেইনেবল এন্টার প্রাইজ প্রকল্প, পরিবেশ ক্লাব ভেলুমিয়া ও ব্যাংকেরহাট, ও পরিবেশ ক্লাব নেটিব পোল্ট্রি সহ বিভিন্ন সংগঠন অংশগ্রহন করে।  পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। গ্রামীন জনউন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর প্রমূখ। এতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ অংশগ্রহন করেন।