অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ় ১৪৩৩


ভোলায় অগ্নি-দুর্ঘটনা রোধে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জুন ২০২২ বিকাল ০৫:৫০

remove_red_eye

৩৫৬

ভোলায় অগ্নি-দুর্ঘটনা রোধে শহরের বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা রোধে দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুন) সকালে  ভোলার বাংলা স্কুল মাঠে এই প্রশিক্ষন এর আয়োজন করেন  ভোলা  জেলা ফায়ার সার্ভিস  ও সিভিল ডিফেন্স ।

ভোলা  সেন্টার ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর সহযোগীতায় প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক।এসময় আরো উপস্থিত ছিলেন বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক কবীর হোসেন,সাংবাদিক মোকাম্মেল হোসেন মিলন.কবি ও সাংবাদিক মাকসুদুর রহমান, ভোলা সেন্টার ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক  মাহাতাবুর রহমান মামুন সহ বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।  

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, আমাদের অসাবধানতার কারণে আগুন লাগে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আগুন কিভাবে লাগে তা জানতে হবে। আগুন লাগলে ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে। এর জন্য প্রত্যাকে আগুন নিবানোর কলা কৌশল জানা থাকতে হবে বলে জানান।


এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অফিসার অগ্নি নির্বাপন,জর¤œরী উদ্ধার বর্হিগমন, গ্যাস সিলিন্ডার নির্বাপণ, পানি দিয়ে আগুন নির্বাপণ, প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন ইত্যাদি সর্ম্পকে উৎসক জনতার সামনে প্রশিক্ষণ  প্রদান  করেন।