বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই জুন ২০২২ রাত ১১:০৫
৩৮০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ভোলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকালে ভোলা সদর উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।
ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম এর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজীব আহমেদ,ভোলা সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ,সহকারী কমিশনার ( ভূমি) মো: আলী সুজা, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউটিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, ভোলা প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু,সহকারী প্রেগাম অফিসার মিঠুন চক্রবর্ত্তী প্রমুখ।
প্রধাননমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগের বিষয়ে তুলে ধরেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম।কর্মশালায় বক্তারা বলেন,২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও আশ্রায়ণ প্রকল্পের মতো উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।
কর্মশালায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবিন্দ, ধর্মীয় প্রতিষ্ঠান,এনজিও, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার অর্ধশত ব্যক্তি অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ- একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ন প্রকল্প ,ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে-ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য,সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা ও বাস্তবায়নে সমস্যা চিহ্নিতকরণ এবং প্রচারে করনীয় সংক্রান্ত পরামর্শ দেওয়ার পাশাপাশি দলগত কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত