অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলার ৪ ইউপি’র নির্বাচনে আ’লীগের প্রার্থী বিজয়ী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জুন ২০২২ রাত ১১:১৩

remove_red_eye

৪৩৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান ও লালমোহন উপজেলার ২ টি করে মোট ৪ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ৪ চেয়ারম্যান  প্রার্থী বিজয়ী হয়ে বে সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
 দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নে জয়লাভ করেছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আবদুল মালেক মাস্টার (নৌকা প্রতীক)। তিনি পেয়েছেন ৪ হাজার ২৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মুন্সি ওবায়েদুল্যাহ রতন (অটোরিক্সা প্রতীক) পেয়েছেন ২ হাজার ৬৯৩ ভোট। এ ইউনিয়নে মোট ভোট ২২ হাজার ৪০৬। প্রদত্ত ভোটের হার ৫৩ শতাংশ।
অন্যদিকে হাজিপুর ইউনিয়নে জয়লাভ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু (নৌকা প্রতীক)। তিনি পেয়েছেন ১ হাজার ৬৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী একমাত্র স্বতন্ত্র প্রার্থী আবি আবদুল্যাহ কিরন পেয়েছেন ৭৫০ ভোট। এ ইউনিয়নে মোট ভোটের সংখ্যা ৩ হাজার ৪৩৩। প্রদত্ত ভোটের হার ৭০ শতাংশ। নজির বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে সকাল আটটায় শুরু হয়ে শান্তিপূর্ণভাবে বিকাল চারটায় ভোটগ্রহণ শেষ হয়। উভয় ইউনিয়নে-ই ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
অপর দিকে লালমোহনে দুই ইউপিতে বিজয় নিশ্চিত করলেন আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা। লালমোহন কালমা ইউনিয়নে আকতার হোসেন হাওলাদার ও রমাগঞ্জ ইউনিয়নে মো. গোলাম মোস্তফা নৌকা প্রতীক নিয়ে পূণরায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রমাগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. গোলাম মোস্তফা পেয়েছেন ৮২৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব হাতপাখা প্রতিকের প্রার্থী ঈমাম উদ্দিন শামিম পেয়েছেন ১৫৩০ ভোট। কালমা ইউনিয়নে নৌকার প্রার্থী আকতার হোসেন হাওলাদার পেয়েছেন ১৪২২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব হাতপাখা প্রতীকের লোকমান পেয়েছেন ১৬২০ ভোট।  

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...