অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


ভারতে মহানবী (স.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভোলা ও মনপুরায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুন ২০২২ রাত ১০:৫১

remove_red_eye

৩৮৬




বাংলার কণ্ঠ প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির  প্রতিবাদে  ভোলা সদর ও মনপুরায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

ভোলা জেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটির আয়োজনে  বৃহস্পতিবার  দুপুর  ১২টার দিকে শহরের নতুন বাজার চত্বর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় জেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা মুফতি ইয়াছিন নবীপুরী, ওবায়েদ বিন মোস্তফা, সহসভাপতি মাওলানা শফি উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা তাজউদ্দিন,যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আমিন আশরাফী, সমাজ কল্যান সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা ইব্রাহীম প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তাঁরা বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।  বক্তারা আরও বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। এছাড়াও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে সভা শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।  মিছিলে বিভিন্ন শ্রেণী-পেশার সহ¯্রাধিক মুসল্লী অংশগ্রহন করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিনাথ বাজার হাটখোলা মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

অপর দিকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মাসহ দুই শীর্ষ নেতার সাম্প্রতিক অবমাননাকর বক্তব্যে প্রতিবাদে ভোলার মনপুরায় বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  বৃহস্পতিবার যোহরের নামাজের শেষে হাজিরহাট মার্কাস জামে মসজিদ থেকে ওলামা মাশায়েখ ব্যানারে এই বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়। পরে মনপুরা ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের নেতারা উপজেলা নির্বাহী অফিসার ও ওসি’র কাছে স্মারকলিপি প্রদান করেন। চৌরাস্তায় সিরাজ চত্বরে বিক্ষোভ সমাবেশ হাজিরহাট মার্কাস মসজিদের ইমাম মুফতি মাও.মোঃ ইফসুফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইমাম সমিতির সভাপতি মাও. মোঃ মফিজুল ইসলাম, মুফতি ফয়জুল্লাহ, হাফেজ মাও. মোঃ শিহাব উদ্দিন, মাও. মোঃ জসিম, হাফেজ মাও. রফিকুল ইসলাম ও হাফেজ আবদুল মন্নান।








গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...