অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩


ভোলায় বৃদ্ধিপাচ্ছে আধা নিবিড় পদ্ধতিতে দেশী জাতের মুরগী পালন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুন ২০২২ রাত ০৯:৪০

remove_red_eye

৮৩০



গ্রামীন জন উন্নয়ন সংস্থার সহযোগীতায় লাভবান হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তারা


হারুন উর রশীদ :  ভোলায় দিনদিন বৃদ্ধি পাচ্ছে বানিজ্যিক ভাবে দেশী জাতের মুরগি পালন। মুরগি পালনে লাভবান হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তারা। আধা নিবিড় পদ্ধতিতে এ মুরগি পালন পাল্টে দিচ্ছে তাদের ভাগ্য। আধা নিবিড় পদ্ধতির সুফল ছড়িয়ে পড়ছে অন্য উদ্যোক্তাদের মধ্যেও।
ভোলা সদর ও দৌলতখান উপজেলার বিভিন্ন গ্রামে আধা নিবির পদ্ধতিতে পরিবেশ সম্মত ভাবে দেশী জাতের মুরগি পালন করা হচ্ছে। দুই উপজেলার আটশত পরিবারের মধ্যে এ পদ্ধতিতে মুরগি পালনের সুযোগ করে দিয়েছে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেসনের সাসটেইনেবল এন্টার প্রাইজ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়ন করছে গ্রামীন জন উন্নয়ন সংস্থা। উদ্যোক্তাদের বিভিন্ন সময়ে পরিবেশ সম্মতভাবে দেশী মুরগী পালনের উপর বিভিন্ন প্রশিক্ষন, কারিগরি সহায়তা, বিনা মূল্যে বিভিন্ন উপকরন, যেমন একশত করে দেশী মুরগির বাচ্চা, ডিমডাড়া মুরগি, জীবানু নাশক, গামবোট, স্প্রে মেশিন ফাস্ট এইড বক্স, জাল,সুতাও মুরগীর বাচ্চা ফোটানোর জন্য সাতটি ইনকিউবেটর মেশিন ও  ওয়েস্ট কম্পোস্টিং চেম্বার দেয়া হয়েছে। এ ছাড়াও সংস্থার মাধ্যমে শহজ শর্তে উদ্যোক্তাদের ঋন দেয়া হয়েছে। প্রকল্পের পক্ষ থেকে এগুলো বাজারজাত করনের ব্যাবস্থা করা হয়। এ ছাড়াও উদ্যোক্তারা বাড়িতে বসেই তাদের মুরগী ও বাচ্চা বিক্রি করছে। এদের দেখে স্থানীয় অনেকেই আধা নিবিড় পদ্ধতিতে দেশী মুরগী পালন করা শুরু করেছে।
ক্ষুদ্র উদ্যোগতা, নিশাত পারভিন , বালিয়া রাস্তার মাথা তিনি জানান, সংস্থার মাধ্যমে প্রশিক্ষন নিয়ে শহজ শর্তে চার লাখ টাকা ঋন নিয়ে পরিবেশ সম্মত খামার গড়ে তুলেছেন। ইতেমধ্যে মুরগি ও মুরগির ডিম বিক্রি করেছেন প্রায় পঞ্চাশ হাজার টাকার।
ক্ষুদ্র উদ্যেক্তা হাসিনা বেগম. কলাকোপা, মধ্য জয়নগর, দৌলতখান, তিনি জানান সংস্থা থেকে প্রশিক্ষন নিয়ে বিনামূল্যে একশত দেশী মুরগির বাচ্চা পেয়েছেন, তিনি প্রায় বারো হাজার টাকার মুরগি বিক্রি করেছেন।
ক্ষুদ্র উদ্যোক্তা নুরনবী ফরাজি,মধ্য জয়নগর, দৌলতখান তিনি জানান, সংস্থা থেকে একটি ইনকিভিউটর মেশিন ও ত্রিশটি বুলেট (ডিমপাড়া মুরগী)মুরগি পেয়ে একটি মাতৃ মুরগির খামার গড়ে তুলেছেন।
গ্রামীন জন উন্নয়নসংস্থার প্রজেক্ট ম্যানেজার মোঃ মিজানুর রহমান জানান, তাদের কর্মীরা প্রতিটি খামারে প্রতিনিয়ত দেখশুনা করে এবং যে কোন সমস্যায় খামারিদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এই প্রকল্পের আওতায় সদর উপজেলার ব্যাংকের হাট বাজারে একটি পোল্ট্রি সার্ভিস সেন্টার ও রোগ নির্নয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে অভিজ্ঞ ডাক্তার বিনামূল্যে সেবা প্রদান করে যাচ্ছে।
গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, জানান বিলুপ্ত প্রায় দেশী মুরগির আগে গৃহ পর্যায়ে লালন পালন হতো এখন তা দেখা যায়না তাই দেশীমুরগীর উৎপাদন ও বাজার জাত করন বৃদ্ধির লক্ষে আমরা সব ধরনের সহায়তা দিয়ে আসছি। ভবিষ্যতেও থাকবে।
জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডল জানান, প্রানী সম্পদের কর্মীদের পাশাপাশি গ্রামীন জন উন্নয়ন সংস্থাও দেশী মুরগির জাতকে ধরে রাখতে কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন সহায়ক উপকরন ও মুরগির বাচ্চা উৎপাদন করে তা বিতরন করছে এটা ভালো উদ্যোগ।





গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...