অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ় ১৪৩৩


ভোলায় অবৈধ ভাবে বালু উত্তোলণের দায়ে ২ জনের কারাদণ্ড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জুন ২০২২ সকাল ০৬:০৬

remove_red_eye

৫১৮

 ভোলার তেঁতুলিয়া নদীতে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুজনকে কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ জুন) সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সুজা এ আদেশ দেন।

দÐপ্রাপ্তরা হলেন- উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামের মো. শাজাহানের ছেলে মো. পারভেজ (২১) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. সুমন (১৮)।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার ও একটি বল্কহেডসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের সহকারী কমিশনারের (ভুমি) কাছে নিয়ে গেলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদÐ দেন। বাকি দুজনের বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।