অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

গাছের সাথে এ কেমন বর্বরতা ভোলায় দুই শতাধিক সুপারি গাছ কেটে দিল দুর্বৃত্তরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুন ২০২২ সকাল ০৮:৪৯

remove_red_eye

৬৮৬

অচিন্ত্য মজুমদার ।। ভোলায় একটি সুপারি বাগানের প্রায় দুই শতাধিক সুপারি গাছ ও চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রাঢ়ীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। কে বা কারা এ গাছ কেটেছে তা বলতে পারেন না কেউ। তবে গাছের সঙ্গে এমন শত্রুতা মেনে নিতে পারছে না বাগান বালিক ও এলাকাবাসী।
 
এ ঘটনায় জমির মালিক অহিদুল ইসলাম মাতব্বর ভোলা সদর মডেল থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করে।
 
বাগান মালিক মোঃ অহিদুল ইসলাম মাতব্বর জানান, গত ৫ বছর আগে ১৫০ শতাংশ জমিতে সুপারির বাগান করার উদ্দেশ্যে দুই হাজার সুপারির চারা রোপণ করে তিনি। বুধবার ভোরে বাগানে গিয়ে দেখেন প্রায় দুই শতাধিক সুপারি গাছ ও চারা কাটা অবস্থায় পড়ে আছে। কে বা কারা এ গাছ কেটে ফেলেছেন তা বলতে পারেন না তিনি। তবে তাদের পরিবারের সঙ্গে স্থানীয় কারও সুপারি বাগান বা অন্য কিছু নিয়ে বিরোধ নেই বলে তিনি জানান।
 
গাছের সঙ্গে এমন শত্রুতা মেনে নিতে পারছে না এলাকাবাসী। তারাও নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেন। ওই এলাকার বাসিন্দা মোঃ হোসেন, শিমুল মিয়া, মোক্তার হোসেন জানান, গাছের সাথে এমন বর্বরতা তারা এর আগে দেখেনি। আমাদেরও সুপারি বাগান আছে। এখন আমাদের মনে একটা ভয় কাজ করছে। তাই এর সুষ্ঠু বিচার দাবি করেন তারা।
 
ভোলা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, এ বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
 
ক্ষতিগ্রস্ত এসব সুপারি গাছ থেকে বছরে অন্তত দুই লাখ টাকার সুপারি বিক্রি করা যেত বলে জানান বাগান মালিক।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...