বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জুলাই ২০২২ সকাল ০৮:৪৭
৪৪০
ভোলায় ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠেছে আন্তঃ চুরি-ডাকাতিতে লিপ্ত থাকা একটি চক্র। শনিবার ভোর রাতে পুলিশের কম্বিং অপারেশনে ওই চক্রের ৪ জন আটক হয়েছে। মানুষের ঘরবাড়িতে গ্রিল ভেঙে চুরি ও ডাকাতি করার চেষ্টা চালায় এরা । আটককৃতরা হচ্ছে ছাদেকের ছেলে মোহাম্মদ জামাল উদ্দিন, মালেক তালুকদারের ছেলে সবুজ রাঢ়ি , আলীনগরের মোঃ ফারুকের ছেলে মোঃ রিপন, সাগর বেকারী এলাকার মোঃ ইলিয়াসের ছেলে মোঃ কামরুল ইসলাম।
এসআই শ্যামল চন্দ্র সমাদ্দার, এএসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই নীল রতনের নেতৃত্বে ৮ জনের পুলিশ টিম অভিযান চালিয়ে এদের আটক করেন। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার জানান, পবিত্র ঈদকে সামনে রেখে একটি সংবদ্ধ চক্র ভোলায় প্রবেশ করেছে। এরা মানুষের ঘর বাড়িতে গ্রীল ভেঙে , দরজা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, টাকা হাতিয়ে নেয়াই হচ্ছে এদেও প্রধান কাজ। আটক চক্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরা একটি সংঘর্ষ বদ্ধ চক্রের হোতা বলেও মনে করছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, পদ্মাসেতু উদ্বোধন ও চালু হওয়ায়, এবার ঈদে ঢাকা থেকে দ্বিগুন যানবাহন ভোলা আসতে শুরু করেছে। সংবদ্ধ চক্র এই সুযোগ কাজে লাগাতে নানা ধরনের ডিভাইস প্রযুক্তিও ব্যবহারের কৌশল নিতে শুরু করেছে। আটককৃতদের কাছ থেকে চুরিকরার সময় ঘরের জানালা ভাঙা , গ্রিল ভাঙা, আলমারী ভাঙা, তালআ ভাঙ্গাসহ নানা ধরনের কৌশলের জন্য যন্ত্রপাতি জব্ধ করে পুলিশ। এদেও সঙ্গে আন্তজেলার কারা জড়িত পুলিশ তাও খতিয়ে দেখছে বলে জানান পুলিশ সুপার।
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত