বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা জুলাই ২০২২ সকাল ০৮:৫১
৩৮৫
অমিতাভ অপু II ভোলা জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ন হওয়া ৫৫ জনের আবেদনসহ ফলাফল বাতিল করা হয়েছে। এরা অনলাইনে আবেদনের সময় জালিয়াতির আশ্রয় নেয়াসহ তথ্য গোপন করেন। অনেকের কাঙ্খিত যোগ্যতা ছিল না। শুক্রবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেন। গেল মাসে লিখিত পরীক্ষায় অংশ গ্রহণকারীর সংখ্যা ছিল ১৫ হাজার ৬৩৭ জন। পাশ করেন ৩ হাজার ৩৭৩ জন। এদের মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
তবে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে লিখিত পরীক্ষায় উর্ত্তীণদের যোগ্যতার মূল সনদপত্রসহ ২৯ জুনের মধ্যে সশরীরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দফতরে কাগজপত্র যাচাই বাছাই করার জন্য বলা হয়। আর এ সময় ৫৫ জনের অনিয়মের তথ্য প্রকাশ পায়। এদের তালিকা শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালকের কাছে পাঠানো হয়েছে। বাতিল হওয়াদের মধ্যে ভোলা জেলা সদরের রয়েছেন মোঃ শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ জিহাদের ¯œাতক পাশের সনদে দ্বিতীয় বিভাগ ছিল না। দৌলতখান উপজেলায় বাতিল হয়েছে ৩ জন। বোরহানউদ্দিনে বাতিল হয়েছে ১২ জন। এদের মধ্যে মোঃ মাকসুদুর রহমান রোল ৭১২১১২২ , আবেদনে উল্লেখ করেন ¯œাতকে প্রাপ্ত গ্রেড পয়েন্ট ৩.০০। সনদে প্রকৃত জিপিএ ছিল ২ দশমিক ৬৭। একই উপজেলার মোঃ শাহজালাল রোল ৭১১২০১৩ , ¯œাতকসহ একাধিক পরীক্ষায় তৃতীয় বিভাগ প্রাপ্ত। ওই উপজেলার মোঃ রাশেদ খান মেনন রোল ৭১২১৭৬৭, নির্ধারিত সময়ের পর ¯œাতক পাশ করেন।
তজুমদ্দিন উপজেলায় বাতিল হয়েছে ১০ জন। লালমোহন উপজেলায় ১৩ জন। চরফ্যাশন উপজেলায় বাতিল হওয়া ১২ জনের মধ্যে মোঃ নজরুল ইসলাম ( রোল ৭১১৫৯১৫) একাধিক তৃতীয় বিভাগে পাশ । ওই উপজেলার মোঃ আল হাসান ২৪ নভেম্বর ২০২০ সালের পর ¯œাতক পাশ করেন। অপর সকলের আবেদন বাতিল হয়েছে ¯œাতক বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা শ্রেনি না থাকায়।
জেলা শিক্ষা অফিসার জানান, অনলাইনে আবেদন করায় এই সব ব্যক্তিরা লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেয়ে ছিলেন। মৌখিক পরীক্ষার আগে বাস্তবে এদের সনদ যাচাই বাছাই করার সময় তথ্য গোপনের জালিয়াতি ধরা পরে। তবে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয় নি। কেবল এদের আবেদন বাতিল করা হয়েছে বলে জানান জেলা শিক্ষা অফিসার।
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত