অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


জালিয়াতির আশ্রয় নেয়ায় ভোলায় প্রাথমিক শিক্ষক নিয়োগে উত্তীর্ণ ৫৫ জনের আবেদন বাতিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুলাই ২০২২ সকাল ০৮:৫১

remove_red_eye

৩৯৪

অমিতাভ অপু II  ভোলা জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ন হওয়া ৫৫ জনের আবেদনসহ ফলাফল বাতিল করা হয়েছে। এরা অনলাইনে আবেদনের সময় জালিয়াতির আশ্রয় নেয়াসহ তথ্য গোপন করেন। অনেকের কাঙ্খিত যোগ্যতা ছিল না। শুক্রবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেন। গেল মাসে লিখিত পরীক্ষায় অংশ গ্রহণকারীর সংখ্যা ছিল ১৫ হাজার ৬৩৭ জন। পাশ করেন ৩ হাজার ৩৭৩ জন। এদের মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

তবে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে লিখিত পরীক্ষায় উর্ত্তীণদের যোগ্যতার মূল সনদপত্রসহ ২৯ জুনের মধ্যে  সশরীরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দফতরে কাগজপত্র যাচাই বাছাই করার জন্য বলা হয়। আর এ সময় ৫৫ জনের অনিয়মের তথ্য প্রকাশ পায়। এদের তালিকা শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালকের কাছে পাঠানো হয়েছে। বাতিল হওয়াদের মধ্যে  ভোলা জেলা সদরের রয়েছেন মোঃ শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ জিহাদের ¯œাতক পাশের সনদে দ্বিতীয় বিভাগ ছিল না। দৌলতখান উপজেলায় বাতিল হয়েছে ৩ জন। বোরহানউদ্দিনে বাতিল হয়েছে ১২ জন। এদের মধ্যে মোঃ মাকসুদুর রহমান রোল ৭১২১১২২ , আবেদনে উল্লেখ করেন ¯œাতকে প্রাপ্ত গ্রেড পয়েন্ট ৩.০০। সনদে প্রকৃত জিপিএ ছিল ২ দশমিক ৬৭। একই উপজেলার মোঃ শাহজালাল রোল ৭১১২০১৩ , ¯œাতকসহ একাধিক পরীক্ষায় তৃতীয় বিভাগ প্রাপ্ত। ওই উপজেলার মোঃ রাশেদ খান মেনন রোল ৭১২১৭৬৭, নির্ধারিত সময়ের পর ¯œাতক পাশ করেন।

তজুমদ্দিন উপজেলায় বাতিল হয়েছে ১০ জন। লালমোহন উপজেলায় ১৩ জন। চরফ্যাশন উপজেলায় বাতিল হওয়া ১২ জনের মধ্যে মোঃ নজরুল ইসলাম ( রোল ৭১১৫৯১৫) একাধিক তৃতীয় বিভাগে পাশ । ওই উপজেলার মোঃ আল হাসান ২৪ নভেম্বর ২০২০ সালের পর ¯œাতক পাশ করেন। অপর সকলের আবেদন বাতিল হয়েছে ¯œাতক বা সমমানের পরীক্ষায়  দ্বিতীয় বিভাগ বা শ্রেনি না থাকায়।
জেলা শিক্ষা অফিসার জানান, অনলাইনে আবেদন করায় এই সব ব্যক্তিরা লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেয়ে ছিলেন। মৌখিক পরীক্ষার আগে বাস্তবে এদের সনদ যাচাই বাছাই করার সময় তথ্য গোপনের জালিয়াতি ধরা পরে। তবে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয় নি। কেবল এদের আবেদন বাতিল করা হয়েছে বলে জানান জেলা শিক্ষা অফিসার।





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...