অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২২ বিকাল ০৩:১৬

remove_red_eye

৪৫৫

ভোলায় ওবায়দুল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের রুইতা গ্রাম থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভোলার আলী নগর ইউনিয়নের মৃত আবদুল্লাহর ছেলে ওবায়দুল  মঙ্গলবার রাত ৮ টার দিকে বাসা  থেকে বের হয়। কিন্তু রাত ১২ টা বাজলেও সে বাড়ি না ফিরলে তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। আজ বুধবার সকালে নিহতের বাড়ির পাশে একটি সুপারি বাগানে গলাকাটা অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে নিখোঁজ ওবায়দুলের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে কি কারনে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে তা পুলিশ উৎঘাটন করতে পারেনি। নিহত  ওবায়দুল  ভোলা পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো। সে পড়াশুনার পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতো।

এদিকে ঘটনা স্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার জানান, প্রাথমিক তদন্তে এটি একটি  হত্যাকান্ড । এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে ভোলা থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, দুই দিন আগে ঈদের দিন ১০ জুলাই রবিবার সকালে আলী নগর  কুপিয়ে গলাকেটে  নাহিদ নামে এক যুবক কে হত্যা করা হয়। এ ঘটনার পরের দিন সোমবার ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে পা বাধা অবস্থায় জয়তুন নেছা নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...